وَالضُّحَىٰ
ওয়াদ দুহা
শপথ পূর্বাহ্নের।
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
ওয়াল লাইলি ইযা সাজা
এবং রাত্রির, যখন তা গভীর হয়।
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
মা ওয়াদ্দা’আকা রাব্বুকা ওয়ামা কালা
তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি।
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ
ওয়াল আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা
আর পরকাল তোমার জন্য ইহকাল অপেক্ষা উত্তম।
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
ওয়া লাসাওফা ইউ’ত্বীকা রাব্বুকা ফাতারদ্বা
এবং অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, অতঃপর তুমি সন্তুষ্ট হবে।
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া
তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দিয়েছেন?
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
এবং তোমাকে পথভ্রষ্ট পেয়েছেন, অতঃপর পথ দেখিয়েছেন।
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা
এবং তোমাকে অভাবগ্রস্ত পেয়েছেন, অতঃপর অভাবমুক্ত করেছেন।
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার
অতএব এতিমের প্রতি তুমি কঠোর হয়ো না।
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার
এবং ভিক্ষুককে তাড়িয়ে দিও না।
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
ওয়া আম্মা বিনি’মাতি রাব্বিকা ফাহাদ্দিস
আর তোমার রবের নিয়ামতের কথা প্রচার কর।